শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

Sudipa Chatterjee: ছেলের মাথায় প্রদীপের ওম থেকে স্বামীর সামনে রাজসিক ভোজ, সুদীপার জামাইষষ্ঠী জমজমাট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৭০ সময় দেখুন
Sudipa Chatterjee: ছেলের মাথায় প্রদীপের ওম থেকে স্বামীর সামনে রাজসিক ভোজ, সুদীপার জামাইষষ্ঠী জমজমাট


কলকাতা : ছেলে আকাশের মাথায় ছুঁইয়ে দিলেন প্রদীপের ওম ৷ তার পর হাতে দিলেন টাকা ৷ ষষ্ঠীর উপহার ৷ সামাজিক মাধ্যমে ষষ্ঠীব্রত পালনের ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা চট্টোপাধ্যায়৷

প্রসঙ্গত সুদীপার স্বামী অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশ ৷ প্রথমে সুদীপার সঙ্গে তাঁর সম্পর্কে টানাপড়েন থাকলেও এখন তাঁর সঙ্গে আকাশ খুবই সহজ ৷ নিজেই এ কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন সুদীপা ৷ কিছু দিন আগে আকাশ ওরফে টিনটিনের জন্মদিন পালনে এলাহি আয়োজনের ছবিও তিনি শেয়ার করেছিলেন ৷ এ বার ষষ্ঠীব্রত পালনের সময়েও সুদীপা শেয়ার করলেন আকাশকে আশীর্বাদ করার ছবিই ৷

সঞ্চালক সুদীপা নেটিজেনদের মধ্যে খুব জনপ্রিয় ৷ তাঁর জামাইষষ্ঠী পালনের ছবিও ভেসে গিয়েছে শুভেচ্ছায় ৷ তবে সুদীপার ষষ্ঠীপালনের একাধিক অংশ ৷ আকাশকে আশীর্বাদ জানানোর পর এ বার সুদীপার দাদা বৌদিদের মাঝে আরও এক বার জামাইষষ্ঠী ৷ সেখানে আপ্যায়নের কেন্দ্রে অবশ্যই জামাই, অগ্নিদেব চট্টোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে সমান তালে নজর কেড়েছে সুদীপার ছেলে, ছোট্ট আদিদেবও ৷

 জামাইষষ্ঠী উপলক্ষে একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা ৷ প্রথমটিতে তিনি আশীর্বাদ করছেন আকাশকে ৷ ব্যাকগ্রাউন্ডে গান বাজছে ‘শক্তিমান’ ধারাবাহিকের টাইটেল সং ৷ সুদীপার কথায়, প্রত্যেক মায়ের ইচ্ছে, তাঁর ছেলে একদিন শক্তিমান হয়ে উঠুক ৷

দ্বিতীয় ভিডিয়োটিতে বরণ করে নেওয়া হচ্ছে জামাই অগ্নিদেবকে ৷ তার সঙ্গে সুদীপা বেছে নিয়েছেন ‘হীরক রাজার দেশে’-র সেই অমোঘ গান, ‘মোরা দুজনাই রাজার জামাই’৷

রূপকথার গুগাবাবা-র মতো ভূতের রাজার বর না পেলেও বাঙালি ঘরের সব জামাই-ই আদতে ‘রাজার জামাই’৷ অন্তত বছরের এই একটি দিন ৷ কার্যত এই কথাই মনে করিয়ে দিল সুদীপার আন্তরিক ঘরোয়া আপ্যায়নের ভিডিয়ো ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom