সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

Sundarban: সাঁতরে পার হচ্ছে রায়মঙ্গল! বছরের শুরুতে বাঘের দেখা, খুশি পর্যটকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


Last Updated:

বোট ছেড়ে পর্যটকরা সুন্দরবনে জঙ্গলের দিকে যাওয়ার পথে বুড়ির ডাবরি জঙ্গলের কাছে রায়মঙ্গল নদীতে হঠাৎই রয়েল বেঙ্গল টাইগারের সাঁতারে নদী পেরনের দৃশ্য দেখতে পায়। এই দৃশ্য দেখেই একপ্রকার উৎসাহে চিৎকার করে ওঠে পর্যটকরা। 

X

ছবি

ছবি প্রতিকি 

উত্তর ২৪ পরগনা : বছরের শুরুতে দেখা মিলল বাঘের, খুশি পর্যটকরা। একদিকে শীত ঠিক অপরদিকে বছরের শুরু, এমন সময় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ফরেস্ট রেঞ্জের বুড়ি ডাবুরে। বছরের শুরুতে এভাবেদক্ষিণা রায়ের দেখা মিলবে তা ভাবতে পারেনি পর্যটকরা। শীতের মৌসুমে পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল ‘জঙ্গলের মহারাজ’।

খুব কাছ থেকে জঙ্গলের মহারাজকে দেখে বেজায় খুশি পর্যটকরা। উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চল তথা বসিরহাট রেঞ্জের হিঙ্গলগঞ্জের কালিতলা ঘাট থেকে পর্যটকদের একটি বোট ছাড়া হয়েছিল। এটি রায়মঙ্গলের বুড়িরডাবরি জঙ্গলের খাঁড়ির ভেতরে যাওয়ার সময় দেখতে পায় রয়্যাল বেঙ্গল টাইগার।

আরও পড়ুন: ১ টাকার নোটের দাম ৭ লক্ষ! এখনই খুঁজে দেখুন, লাখপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না…কীভাবে বিক্রি করবেন? জানুন

বোট ছেড়ে পর্যটকরা সুন্দরবনে জঙ্গলের দিকে যাওয়ার পথে বুড়ির ডাবরি জঙ্গলের কাছে রায়মঙ্গল নদীতে হঠাৎই রয়েল বেঙ্গল টাইগারের সাঁতারে নদী পেরনের দৃশ্য দেখতে পায়। এই দৃশ্য দেখেই একপ্রকার উৎসাহে চিৎকার করে ওঠেন। রায়মঙ্গল নদীর সাঁতরে পার হওয়ার পর সুন্দরবনের ঘন জঙ্গলের দিকে চলে যায়।

আরও পড়ুন: ‘প্রাথমিকে সেমিস্টার চলবে না’, নবান্নে শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

এই অপলক দৃশ্য কোন ক্রমেই ক্যামেরাবন্দি করতে ভোলেন নি পর্যটকরা। তবে সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকখানি বেড়েছে পাশাপাশি অনেক সময় খাদ্যের সন্ধানে তারা এক দিক থেকে অপর দ্বীপে রাত্রে পৌঁছাই বলে জানিয়েছেন সুন্দরবন বিষয়ক গবেষক তথা অধ্যাপক অনিমেষ মন্ডল। তবে বছরের শুরুতে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়ায় সুন্দরবনে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করছেন অনেকে।

জুলফিকার মোল্লা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর