রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Ushasie Chakraborty shares a photograph of herself looking as Aishwarya Bachchan arc– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪০৭ সময় দেখুন
Ushasie Chakraborty shares a photograph of herself looking as Aishwarya Bachchan arc– News18 Bangla


কলকাতা : ছবিতে কে? জুন আন্টি, নাকি ঐশ্বর্য রাই বচ্চন ? এখনও ধন্ধে নেটিজেনরা ৷ তাঁদের ঘোর যেন আর কাটতেই চায় না !

ধন্ধের সূত্রপাত যে ছবি ঘিরে, সেটি সম্প্রতি শেয়ার করেছেন ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty), ‘শ্রীময়ী’-র জুন আন্টি (June Aunty) ৷ লাল শাড়িতে জুন সেখানে আদ্যন্ত ভারতীয় বধূসাজে ধরা দিয়েছেন ৷ নেটিজেনদের মত, ছবিতে তাঁকে দেখতে লাগছে বচ্চনবধূর মতো ৷ অনেকে লিখেছেন, এক ঝলক দেখে তাঁদের মনে হয়েছে এটা প্রাক্তন বিশ্বসুন্দরীর মর্ফড ছবি বুঝি !

ধারাবাহিকের সঙ্গে জুন আন্টি অসম্ভব জনপ্রিয় সামাজিক মাধ্যমেও ৷ তাঁর এই ছবিটি পোস্ট করার পর কাটেনি একটি পূর্ণাঙ্গ দিনও ৷ তার মধ্যেই নেটিজেনদের প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ২৭ হাজার ৷ মন্তব্য এসেছে ২ হাজারেরও বেশি ৷

অভিনয়ের পাশাপাশি ঊষসী সমান যত্নবান তাঁর শরীরের সুস্থতার প্রতিও৷ বিশ্ব যোগ দিবসে তিনি বাড়ির ছাদে সূর্যপ্রণামের ছবি পোস্ট করেছেন৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর যোগাভ্যাস দেখে ৷ ফেসবুক লাইভে-ও জুন আন্টির জনপ্রিয়তার ঊর্ধ্বগামী পারদ টের পাওয়া যায় ৷ কিছু দিন আগে তিনি লাইভে এসে স্কুলজীবনে বনমহোৎসবের স্মৃতিচারণ করেন ৷ গানও শোনান নেটিজেনদের ৷ অনেকেই তাঁর কাছে আবৃত্তি শোনানর আর্জি জানিয়ে রেখেছেন ৷ পাশাপাশি, পিতৃদিবসে তাঁর পোস্টও নস্টালজিক করে তুলেছে বহু নেটিজেনকে ৷

কিছু দিন ‘শ্রীময়ী’ ধারাবাহিক ছিল জুন আন্টিবিহীন ৷ সে সময় তাঁকে ফিরিয়ে আনার তীব্র দাবি ওঠে নেটিজেনদের মধ্যে ৷ নতুন প্রোমো শেয়ার করে জুন জানান, তিনি ফিরছেন ৷ কুশীলবদের আবার শ্যুটিং শুরুর খবরও তিনি জানান ফেসবুকে ৷

আপাতত নেটিজেনরা বুঁদ তাঁর নতুন ছবিতে ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর