রিপোর্ট অনুযায়ী WhatsApp তাদের নতুন এই ফিচারটি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা করছে। সুতরাং WhatsApp-এর এই কম্পানিয়ন মোড ফিচারটি কবে চালু করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে ইউজাররা WhatsApp-এর একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে একটি স্মার্টফোন এবং তিনটি অন্যান্য ডিভাইস, যেমন কম্পিউটার, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদিতে। এখন WhatsApp-এর একটি অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করা যায় না। কিন্তু WhatsApp-এর নতুন ফিচারের মাধ্যমে খুব তাড়াতাড়ি WhatsApp-এর একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে দুটি ফোনে।