রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

who is referee harish kundu, কে এই রেফারি হরিশ কুণ্ডু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


Last Updated:

Harish Kundu- ২০২৩ সালে ফিফার ব্যাজ পান হরিশ। এখনও পর্যন্ত ৩৫৩টি ম্যাচে ২৩টি লাল কার্ড এবং ৫৮৯টি হলুদ কার্ড দেখিয়েছেন। আইএসএল ছাড়াও আই লিগ, দ্বিতীয় ডিভিশন আই লিগ, ডুরান্ড কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং এএফসিতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

কলকাতা: মাত্র ৩২ বছর বয়স তাঁর। কিন্তু মাঠে তাঁর শরীরী ভাষা দেখলে মনে হবে, রেফারি হিসেবে তাঁর অভিজ্ঞতার বয়স অনেক। রেফারি হরিশ কুণ্ডুকে নিয়ে এখনই ভারতীয় ফুটবলে কানাঘুঁষো, তিনি ক্লাব বা ফুটবলারের নাম দেখেন না। বাঁশি মুখে মাঠে নামলে তাঁর কাছে ফিফার রুল বুকই শেষ কথা।

কড়া রেফারি হিসাবে ইতিমধ্যে নামডাক হয়েছে তাঁর। কার্ড দেখাতে ইতস্তত করেন না কখনও। এহেন রেফারির কড়া নজর এদিন এড়াতে পারলেন না ইস্টবেঙ্গলের দুই ফুটবলার নন্দকুমার এবং মহেশ সিংহ। আইএসএলের মিনি ডার্বিতে এদিন নন্দকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। তার পর প্রায় সঙ্গে সঙ্গেই মহেশকে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন।

আরও পড়ুন- রোহিত শর্মা বাবা হচ্ছেন কবে? তারিখ জানাজানি হয়ে গেল, নিলেন বড় সিদ্ধান্ত

২০২৩ সালে ফিফার ব্যাজ পান হরিশ। এখনও পর্যন্ত ৩৫৩টি ম্যাচে ২৩টি লাল কার্ড এবং ৫৮৯টি হলুদ কার্ড দেখিয়েছেন। আইএসএল ছাড়াও আই লিগ, দ্বিতীয় ডিভিশন আই লিগ, ডুরান্ড কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং এএফসিতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। এখনও পর্যন্ত মোট ১৯টি পেনাল্টি দিয়েছেন।

আরও পড়ুন- ব্যাটে রানের খরা,IPL ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছে, এই অবস্থায় এত বড় খবর দিয়েছে

আইএসএলে টানা ছয় ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল। এর পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যায় লাল-হলুদ। গ্রুপের প্রথম ম্যাচ ড্র। তার পর একের পর এক জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। তবে এদিন আইএসএলের কলকাতা মিনি ডার্বিতে গোলশূন্য ড্র, এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে।  যদিও অনেকে বলছেন, ৯ জনের ইস্টবেঙ্গলকে বাগে পেয়েও হারাতে পারল না মহামেডান।

বাংলা খবর/ খবর/খেলা/

২৩টা লাল কার্ড এবং ৫৮৯টা হলুদ কার্ড, ১৯টা পেনাল্টি! আইএসএলে ‘ভিলেন’ রেফারি হরিশ কুণ্ডু!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর