সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

World Emoji Day 2022 eggplant-emoji-to-wink-emoji-know-what-people-really-think-about-them

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
World Emoji Day 2022 eggplant-emoji-to-wink-emoji-know-what-people-really-think-about-them


World Emoji Day 2022: বর্তমানে ইমোজি ভাবপ্রকাশের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের অ্যাপে এবং চ্যাটের ক্ষেত্রে ইমোজির বিশাল বড় অবদান রয়েছে। কারণ যে কোনও এক্সপ্রেশন বোঝানোর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশ কিছু এমন ইমোজি রয়েছে যার গুরুত্বপূর্ণ মানে রয়েছে। কিন্তু অনেকেই সেই ইমোজির মানে বুঝতে পারে না।

বর্তমানে আমরা সকলেই একে অপরের সঙ্গে জুড়ে রয়েছি ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে। এই ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে মেসেজ এবং চ্যাট। সেই মেসেজ এবং চ্যাটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করা হয়। অনেকেই লিখে কিছু বোঝানোর ক্ষেত্রে ইমোজির মাধ্যমে সেটি বোঝানোর চেষ্টা করে। এর ফলে খুব সহজেই অন্যের কাছে নিজেদের এক্সপ্রেশন বোঝানো যায়। কিন্তু এমন অনেক ইমোজি রয়েছে যেগুলোর মানে অনেকেই বুঝতে পারেন না। আগামী ১৭ জুলাই হল বিশ্ব ইমোজি দিবস (World Emoji Day 2022)। এই ইমোজি দিবসের আগে এক নজরে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ ইমোজির মানে।

বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে ইমোজি ব্যবহার করে থাকে। Duolingo সম্প্রতি তাদের ৯৪০০ কর্মীর ওপর একটি সার্ভে চালায়। এই ইমোজি নিয়ে সার্ভে চালানো হয় নর্থ আমেরিকা, এশিয়া এবং ইউরোপে। এছাড়াও এই সার্ভে করা হয় ভারতের জনতার উপরেও। সেখানে দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের ইমোজি বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন ইউজাররা- সবাই এক মানে ভেবে পাঠান না।

Eyes Emoji –

এই ইমোজি বিভিন্ন ইউজার বিভিন্নভাবে ব্যবহার করেন। সার্ভেতে দেখা গিয়েছে যে ভারতের ৪৬% এই ইমোজি ব্যবহার করে ‘আমি তোমার ওপর নজর রাখছি’ ভেবে এবং ২৭% ইউজার এই ইমোজি ব্যবহার করে ‘আমি এই জিনিসটা দেখছি’ ভেবে।

আরও পড়ুন – সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

Bundle Of Cash Emoji –

সার্ভেতে দেখা গিয়েছে যে ভারতের ৪১ শতাংশ মানুষ এই ইমোজি ব্যবহার করে টাকা হিসাবে। অন্য দিকে ৪০ শতাংশ মানুষ এটাকে টাকার উৎস হিসাবে ব্যবহার করে। আবার ১৪ শতাংশ মানুষ এটাকে ব্যবহার করে টাকা খরচ করার ইমোজি হিসাবে।

Wink Emoji –

সার্ভেতে দেখা গিয়েছে যে ৪৪ শতাংশ মানুষ এটাকে মজা হিসেবে ব্যবহার করে। ২৮ শতাংশ মানুষ এটাকে ফ্লার্টিং হিসেবে ব্যবহার করে এবং অন্যান্য ২৬ শতাংশ মানুষ এটাকে হাসির প্রতীক হিসাবে ব্যবহার করে।

আরও পড়ুন – ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

Eggplant Emoji –

বেশিরভাগই মানুষ এই ইমোজি ব্যবহার করে প্রাপ্তবয়স্ক রসিকতার ক্ষেত্রে। কিন্তু সার্ভেতে দেখা গিয়েছে যে ভারতের ৩৬% এই ইমোজি ব্যবহার করে ফলের প্রতীক হিসাবে। ২৮ শতাংশ ভারতীয় এই ইমোজি ব্যবহার করে ফ্লার্ট করার ক্ষেত্রে। অন্য দিকে, ১৬ শতাংশ মানুষ ক্ষুধার্ত হলে এই ইমোজি ব্যবহার করে।

সুতরাং এই ধরনের ইমোজি ব্যবহার করার আগে সতর্ক হওয়ার দরকার রয়েছে। কারণ বিভিন্ন ইমোজির বিভিন্ন ধরনের মানে রয়েছে, সেই মানে জেনে তবেই ইমোজি ব্যবহার করা উচিত।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Emoji, World Emoji Day



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর