শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩০০ সময় দেখুন
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: চায়ের ব্যবহৃত পাতা থেকে জৈব সার উৎপাদন এবং পরিবেশবান্ধব কলমের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টির মতো উদ্ভাবনী ধারণা নিয়ে জাতীয় পর্যায়ের পিচিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর EARN প্রকল্পের দুটি দল। দল দুটি হলো TeaCycle ও Econova।

২৯ অক্টোবর ২০২৬ তারিখে কক্সবাজারের হোটেল মিশুকে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন EARN প্রকল্পে Save the Children-এর উদ্যোগে আয়োজিত Youth-led Innovation Lab-এর জেলা পর্যায়ের চূড়ান্ত পিচিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে জাতীয় পর্যায়ে পিচিংয়ের জন্য ‘ইয়েস কার্ড’ অর্জন করে ইপসার দল দুটি।

আয়োজক সূত্রে জানা যায়, বিভিন্ন সংগঠন থেকে ২০টিরও বেশি দল এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আবেদন করে। বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের পর ইপসার EARN প্রকল্পের পক্ষ থেকে পাঁচটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। পরবর্তী মূল্যায়নে ইপসার দুটি দলসহ তিনটি সংগঠনের মোট ছয়টি দল জেলা পর্যায়ের চূড়ান্ত পিচিং রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

চূড়ান্ত প্রতিযোগিতার আগে দলগুলোর উদ্ভাবনী ধারণা, পরিকল্পনা ও উপস্থাপনার দক্ষতা বাড়াতে টানা তিন দিন ইনহাউস মেন্টরিং অনুষ্ঠিত হয়। মেন্টরশিপ শেষে ২৯ অক্টোবর অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল পিচিংয়ে ছয়টি দল নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সম্ভাবনা তুলে ধরে। প্রতিযোগিতায় মূল্যায়নের ভিত্তিতে TeaCycle ও Econova জাতীয় পর্যায়ে পিচিংয়ের জন্য নির্বাচিত হয়।

TeaCycle-এর উদ্ভাবনী ধারণার মূল লক্ষ্য হলো ব্যবহৃত চায়ের পাতা কাজে লাগিয়ে জৈব সার তৈরি করা। এর মাধ্যমে চায়ের বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় অবদান রাখার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, Econova-এর উদ্যোগ হলো পরিবেশবান্ধব কলম তৈরি করা, যা ব্যবহারের পর নতুন উদ্ভিদ জন্মাতে সহায়তা করবে। পরিবেশবান্ধব এই ধারণার মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের একটি উপকরণকে উদ্ভিদ সৃষ্টির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

গত ১৫ দিনের প্রস্তুতি, যাচাই-বাছাই ও মেন্টরশিপের ধারাবাহিক প্রক্রিয়া শেষে দল দুটির এই অর্জন ইপসার EARN প্রকল্পের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। জাতীয় পর্যায়ে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং বিজয় অর্জনের লক্ষ্যে এখন প্রস্তুতি নেবে TeaCycle ও Econova।

সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় পর্যায়েও দল দুটি তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর