শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

অর্ধশতাধিক আসনে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ সময় দেখুন
অর্ধশতাধিক আসনে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিসের


ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাই পর্বে উত্তীর্ণ খেলাফত মজলিসের ৭২ জনের মধ্যে অর্ধশতাধিক প্রার্থী মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

১০ দলীয় ঐক্যের আসন সমঝোতার অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ জেলা রিটার্নিং অফিসে এই প্রত্যাহারপত্র জমা দেন। এ সময় দলীয় নেতা কর্মী ও ১০ দলীয় ঐক্যের শরিক দলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ঐক্যের অন্তর্ভুক্ত বাকি ৯ দলের সমর্থনে এই প্রার্থিতা প্রত্যাহার করা হয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের আসনেও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে খেলাফত মজলিস।

উল্লেখ্য, নির্বাচনি তফসিল ঘোষণার পূর্বে খেলাফত মজলিস ২৫৮ সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এর পর উল্লেখযোগ্য সংখ্যক আসন শরিকদের ছেড়ে দিয়ে মাত্র ৭৪টি আসনে মনোনয়নপত্র জমা দেয়।

কিন্তু ইসলামপন্থী ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য টিকিয়ে রাখার স্বার্থে চূড়ান্তভাবে অর্ধশতাধিক আসনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজ খেলাফত মজলিসের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অবশিষ্ট প্রার্থীরা ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতিকে নির্বাচন করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর