সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

‘আজকে আমার মন ভালো নেই’ লেখা শিক্ষার্থীকে শোকজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২১৪ সময় দেখুন
‘আজকে আমার মন ভালো নেই’ লেখা শিক্ষার্থীকে শোকজ


জবি করেসপন্ডেন্ট

জবি: পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে বিভাগীয় তলবের পর এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার এমন কাজে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল গতকাল বুধবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইংরেজি বিভাগের এ শিক্ষার্থীকে আগামী ৪ জুলাইয়ের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তার এ কর্মকাণ্ড অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী।’

ড. মোস্তফা কামাল আরও বলেন, ‘ওই শিক্ষার্থী যে অপরাধ করেছে, সেটার জন্য তাকে কারণ দর্শাতে হবে। যথাযথ কারণ উল্লেখ করতে না পারলে তাকে প্রশাসনিকভাবে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত রোববার ওই শিক্ষার্থীকে তলব করে বিভাগীয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থী সেদিনই ভুল স্বীকার করে মার্জনা পেতে তার বিভাগের কাছে আবেদন করেন। এরপর তার লিখিত বক্তব্য প্রক্টর অফিসে পাঠায় বিভাগ।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, ‘বিভাগ থেকে তাকে ডাকা হয়েছিল। তার কাছ থেকে লিখিত নিয়ে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে।’

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। পরে তিনি ওই পোস্টটি মুছে দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিঠাট্টা শুরু হলে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আসে। এতে বিপাকে পড়েছেন ওই শিক্ষার্থী।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর