রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

আটক হলো বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান মুহিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
আটক হলো বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান মুহিত – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এ ঘটনায় ডিএসই মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছিল। ওই মামলার প্রেক্ষিতেই মুহিত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুন) সকালে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক মুহিত টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, বানকোর চেয়ারম্যান মুহিতকে দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, চলতি বছর ডিএসইর পরিদর্শনে বানকো সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ব্যাপক ঘাটতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটির গ্রাহকরা বিনিয়োগের জন্য যে পরিমাণ অর্থ জমা করেছিলেন অ্যাকাউন্টে তারচেয়ে ৬৬ কোটি টাকা কম পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক-কর্মকর্তারা এই টাকা আত্মসাৎ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর প্রেক্ষিতে বিএসইসির অনুমোদন নিয়ে গত ১৪ জুন ডিএসইর পরিচালনা পর্ষদ ব্রোকারহাউজটির লেনদেন স্থগিত করে।

একইসঙ্গে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে ডিএসই। শুধু গ্রাহক সমন্বিত হিসাবের ঘাটতি নয়, লেনদেন নিয়ে প্রতারণারও অভিযোগও আছে বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে।

গত বছরের শেষভাগে বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার আইপিও আবেদন শুরুর আগেই অবৈধভাবে ওই কোম্পানির শেয়ার বিক্রি করার অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে ১৫ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রবির আইপিওতে আবদনের জন্য বানকো সিকিউরিটিজকে অযোগ্য ঘোষণা করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর