রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ সময় দেখুন
আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মধ্যম বারখাইন সৈয়্যদিনা দেওয়ান মুহাম্মদ জমির উল্লাহ চিশতী (রাঃ) হেফজখানা ও এতিমখানার ৫০জন এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সভাপতি একিউএম রিয়াজুর আলম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইমতিয়াজ হোসাইন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান আলী, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দীন উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি একিউএম রিয়াজুর আলম বলেন, আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন পেশাজীবি সংগঠন হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে সকল ধরনের মানবিক কর্মসূচি পালন করেছে আসছি। তেমনি ৫০জন এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছি। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় ৷ ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর