শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

আনোয়ারায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৯ সময় দেখুন
আনোয়ারায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় মক্তবে ১১ বছরের কন্যা শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এরফানুল হক নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের নিজ বাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, গত আগস্ট মাসে সকালে শিশুটি মক্তবে পড়তে যায়। পরে বাকি শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিশু কন্যা শিক্ষার্থীকে ঝাড়ু দেওয়ার কথা বলে রেখে দেন অভিযুক্ত শিক্ষক। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর