সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আনোয়ারায় খাস জমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
আনোয়ারায় খাস জমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর প্রদান উপলক্ষে সারাদেশ ব্যাপী দখল মুক্ত করন অভিযান শুরু হয়েছে। তারই অংশ বিশেষ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ও সদর ইউনিয়নে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি দখল করে রাখা ৪০ শতক সরকারী খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

গত সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার বারখাইন ও সদর ইউনিয়নের বিএস ২৬ দাগে মোট ৩.১৪০০ একরের খাল শ্রেণীর জমিতে ধানপুরা মৌজায় ১.৫৭০০ একর এবং শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমি রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমিতে মাটি ফেলে অবৈধভাবে দখল করে বিক্রি করার পায়তারা করছেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারলে অভিযানের মাধ্যমে খাস জমি উদ্ধার করে লাল নিশান স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, বারখাইন ও সদর ইউনিয়নে ৪০ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়েছে। উপজেলার ৮১টি মৌজার খাস ও অর্পিত সম্পত্তি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। পর্যায়ক্রমে খাস জমির সন্ধান পেলে উদ্ধার অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর