শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৯ সময় দেখুন
আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ, প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের মাঠে প্রথম সভায় ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উদ্বোধক ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জে,কে,এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী, আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মফিজুর রহমান, ইউনিয়নের নর্বনির্বাচিত ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নর্বনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ বলেন,
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম দিয়ে যাচ্ছেন। আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নেতৃত্বে আমরা সকলে সংঘবদ্ধ হয়ে চলমান উন্নয়ন মূলককর্মকাণ্ডকে আরও উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে চাই। ইউনিয়ন পরিষদের আমরা ১৩ সদস্য একটি পরিবার, আজ থেকে শপথ নিলাম জনগণের সেবক হিসেবে। আগামী পাঁচ বছর জনগনের পাশে থাকব। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে মানুষ সন্তুষ্ট হতে হবে। গ্রাম আদালতকে শক্তিশালী করে গড়ে তোলব। আমার ইউনিয়ন হবে দেশের একটি মডেল ইউনিয়ন ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর