বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News

আনোয়ারায় দোকান খোলা রাখায় জরিমানা, পুলিশের মাইকিং ও মাস্ক বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
আনোয়ারায় দোকান খোলা রাখায় জরিমানা, পুলিশের মাইকিং ও মাস্ক বিতরণ

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। ৮ জুলাই দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে দোকান খোলা রাখায় ৫ মামলায় ৪ হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আনোয়ারা থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় বেশ কিছু নারী ও শিশু পথচারীকে মাস্কবিহীন চলাচল করায় তাদেরকে মুখে মাস্ক পরিয়ে দেয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,আনোয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার,. টিআই মো. হাবিব হাসান ও আনোয়ারা থানা পুলিশের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম সিকদার বলেন, আনোয়ারায় শুরু থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা মাইকিং করে জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি মাস্ক বিতরণ করছি। যাতে মানুষ করোনার ভয়াবহতা কথা বুঝতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরী প্রয়োজন ছাড়া কেউ যাতে অযথা ঘুরাফিরা না করে সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে জরিমানা আদায় করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom