বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News

আনোয়ারায় দোকানপাট খোলা রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা আদায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
আনোয়ারায় দোকানপাট খোলা রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা আদায়

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

সরকারের ঘোষিত সাত দিনের লকডাউনের তৃতীয় দিনে আনোয়ারায় দোকানপাট খোলারাখায় জরিমানা আদায় করেছে প্রশাসন। শনিবার (৩ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও বটতলী রুস্তমহাট বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেল, কাপড়ের দোকান,জুতার দোকান ও পথচারীকে ১২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারণে বাহিরে ঘুরাফেরা করা লোকদেরকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, লকডাউনের মধ্যে হোটেল খোলা রেখে খাবার বিক্রির অভিযোগে দুটি হোটেল, মার্কেটে কয়েকটি দোকান খোলা রাখা ও বিনা কারণে বাহিরে ঘুরাফেরা করায় কয়েকজন পথচারী সহ ১২ মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷ পাশাপাশি লোকজনকে লকডাউন মেনে চলার জন্য সতর্ক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom