রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আনোয়ারায় মিশুক ক্লাব বনাম সদানন্দ স্মৃতি পাঠাগারে’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৬০ সময় দেখুন
আনোয়ারায় মিশুক ক্লাব বনাম সদানন্দ স্মৃতি পাঠাগারে’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নে মিশুক ক্লাব বনাম সদানন্দ স্মৃতি পাঠাগারে’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মে) বিকালে সিংহরা উচ্চ বিদ্যালয়ের মাঠে মিশুক ক্লাব বনাম সদানন্দ স্মৃতি ফুটবল পাঠাগারে’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেছেন, ‘তরুন ও যুব সমাজকে সাথে নিয়ে আমার ইউনিয়নে মাদক প্রতিরোধ করব। মাদকের বিরুদ্ধে শুরু থেকেই আমি জিরো টলারেন্স। শপথ নেয়ার পর থেকে আমি যে ওয়ার্ডে গেছি সবখানে মাদকের বিরুদ্ধে কথা বলেছি।

তিনি আরো বলেন, আমার মোবাইল চব্বিশ ঘন্টা খোলা। আপনারা যেখানে মাদকের সন্ধান পাবেন সাথে সাথে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা গ্রহণ করব। তরুনদের খেলামুখী করতে খেলাধুলায় আমার ফোকাস আরো বাড়াব। মাঠ সংস্কারসহ সব ধরণের সহযোগিতা আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে।

ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনন্দ মোহন চৌধুরী, বক্তব্য রাখেন সদানন্দ স্মৃতি পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক সুপ্লব চৌধুরী, মিশুক ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ মনছুর, মোহাম্মদ আরিফ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফিরোজ খান চৌধুরী, সাইফুল্লাহ খান চৌধুরী, নাজিম খান, জমিরুল হক রুবেল, যুবলীগ নেতা সামশুল আলম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলী, ইকবাল তালুকদার প্রমুখ।

খেলায় মিশুক ফুটবল একাদশ সদানন্দ স্মৃতি পাঠাগার ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রপি তুলে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর