সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আনোয়ারায় রাতের আঁধারে গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২০১ সময় দেখুন
আনোয়ারায় রাতের আঁধারে গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে ঘরে ডুকে জেসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার হাজী মনির আহমদের বাড়ীতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় দুবাই প্রবাসী হানিফ মিয়ার স্ত্রী। আহত গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গৃহবধুর ভাসুর মো. হাসান বলেন, জেসমিন আক্তার তার ছোট ২ ছেলে ১ মেয়েকে নিয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২ টার পর দুস্কৃতকারীরা ছাদের উপর সিঁড়ি রুম দিয়ে ডুকে তার গলায় ছুরি দিয়ে রক্তাক্ত করে। এসময় তার চিৎকারে আমরা দৌঁড়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।

পরে আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করায়। তার গলা ও কান কেটে গেছে।

বারশত ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগী গৃহবধুকে হাসপাতালে দেখে এসেছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাসান বলেন, আহত গৃহবধুকে হাসপাতালে দেখে এসেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর