সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

আমার শিহাব নাই, আমাগো ঈদও নাই – শিহাবের মা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২১৭ সময় দেখুন
আমার শিহাব নাই, আমাগো ঈদও নাই – শিহাবের মা

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
৩ বছর আগে একবার দেশে আসছিলো শিহাবের বাপে, ওইসময়ই শিহাবের সঙ্গে ওর বাপের শেষ দেখা।
গত কোরবানির ঈদে শিহাব ফোনে বাপেরে কইছিলো, সে একটা বড় গরু কোরবানি দিতে চায়।
সেজন্য এইবার ওর বাপে আগেই ট্যাকা পাঠাইয়া দিছিলো। এইবার আমার শিহাব নাই, আমাগো ঈদও নাই।’

কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসে খুন হওয়া শিহাবের মা আসমা বেগম।

কথা হয় শিহাবের প্রবাসী বাবা ইলিয়াস হোসেনের সাথে। তিনি বলেন, সংবাদ পাওয়ার পরের দিনই আমি সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসি।

তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই সৃষ্টি স্কুলের প্রভাবশালী মালিকপক্ষ তদন্ত কাজে প্রভাব খাটাচ্ছে।

এসময় তিনি বলেন, যারা আমার সাথে আছে, শিহাবের হত্যার বিচার চাইতেছে, তারা যদি বিচারে সন্তুষ্ট হয়, তাহলে আমি সন্তুষ্ট।

তিনি আরো বলেন, আমি আগেও যেখানে ছিলাম, সেখানেই আছি, যে পর্যন্ত বিচার শেষ না হবে, অপেক্ষায় থাকবো। প্রত্যেকটা লোক যদি বিচার পায়, শান্তি পায়, তবেই আমি বিচার পাবো। এটা এখন আর আমার একার দাবী না, একার চাওয়া না, প্রতিটি অভিভাবকের দাবি। আপনারাই আমাদের অভিভাবক।

গত ২০ জুন টাঙ্গাইল শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাস থেকে এই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাব মিয়ার (১১) মরদেহ উদ্ধারের পর থেকে শিহাবের পরিবারে চলছে শোকের মাতম।

পরিবারের অভিযোগ, শিহাবের মরদেহে আঘাতের চিহ্ন ছিল, এটি কোনো স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার ঘটনা নয়। তাদের সন্তানকে হত্যা করা হয়ে থাকতে পারে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ জানায়, ছাত্রাবাসের ৭ম তলায় একটি বাথরুমে শিহাব ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১০ জুলাই) ঈদের দিন শিহাবের বাড়িতে গিয়ে দেখা যায়, সন্তান ও নাতির কথা মনে করে বারান্দায় বিলাপ করে কাঁদছেন শিহাবের মা-দাদি।

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিহাবের সহপাঠী, সৃষ্টি স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।
তারা জানান দাবি আদায়ে আমরা এবার কঠোর আন্দোলনে নামবো।’

তদন্ত কর্মকর্তার বক্তব্য – মামলার অগ্রগতি সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত চলছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’ তথ্য সূত্র – মির্জা শাকিল

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর