বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

আসক-এর বিভাগীয় সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন পত্নীতলার কৃতি সন্তান রুবাইত হাসান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
আসক-এর বিভাগীয় সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন পত্নীতলার কৃতি সন্তান রুবাইত হাসান

নয়ন বাবু, নওগাঁ : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃতি সন্তান, তরুণ সংগঠক ও গণমাধ্যম কর্মী রুবাইত হাসান।

রাজশাহী বিভাগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সেবা আরো উন্নতর করার লক্ষ্যে রুবাইত হাসান কে সহকারী বিভাগীয় পরিচালক পদে নিয়োগ প্রদান করেছেন।

মহামারী করোনা ভাইরাস এর কারনে গত ১৪ জুন বিকেলে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে রুবাইত হাসান কে নিয়োগ দেওয়া হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর তদন্ত পরিচালক সানজিদা আকতারের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার হেনা।

নিয়োগ প্রদান প্রক্রিয়া শেষে নাজমুন নাহার হেনা বলেন, রুবাইত হাসান কে নিয়োগ প্রদান করে আমরা আনন্দিত। রুবাইত হাসান অত্যান্ত মেধাবী, সৎ ও দক্ষ তরুণ সংগঠক ও গণমাধ্যম কর্মী। অল্প সময়ে রুবাইত বেশ চমক দেখিয়েছে।
নাজমুন নাহার হেনা আরো বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস রুবাইত হাসান সততার সাথে কাজ করে তার দক্ষতার পরিচয় দিবেন।

জাতিসংঘের সেচ্ছাসেবীতে কর্মরত আছেন তরুণ সংগঠক ও গণমাধ্যম কর্মী রুবাইত হাসান। সাহসীকতার পরিচয় সহ সততার সাথে উন্নয়ন ও সেবামূলক কাজ করার কারনে বিভিন্ন সংস্থ্যার কাছ থেকে পুরুষ্কার পেয়েছেন রুবাইত হাসান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom