শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত এমপিকে ওভেন দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি স্পিকারের! Bhuvan Arora And Wife Vaneja Gupta Welcome Baby Boy; Pritam Retirement Rumours False? | Bollywood News Three ranking points cost Manika Batra Asian Games spot | More sports News কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কর্ণফুলীতে লায়ন মো. হাকিম আলীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে, ইসরায়েলের রাষ্ট্রদূতের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ

ই-ডিজেল চালিত গাড়ি আসছে !

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৯৫ সময় দেখুন
ই-ডিজেল চালিত গাড়ি আসছে !


বিশ্বে প্রতিদিনই গাড়ির সংখ্যা বাড়ছে, আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের ব্যবহারও। এতে সৃষ্টি হচ্ছে পরিবেশ দূষণসহ নানা রকমের সমস্যা।

আর এসব সমস্যা সামাল দিতেই গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান আউডি নিয়ে আসছে ইথানল ডিজেল বা ‘ই-ডিজেল’, যা কি না প্রচলিত জ্বালানির ওপর চাপ কমাতে সাহায্য করবে। এই ডিজেল সিনথেটিক জ্বালানি হিসেবেও পরিচিত।

জার্মানির স্যাক্সনিতে আউডি প্লান্টে এই নতুন জ্বালানি তৈরি করা হচ্ছে। নতুন এই জ্বালানি তৈরিতে প্রথমে পানি থেকে হাইড্রোজেন আলাদা করে নেওয়া হয়। তারপর এর সাথে কার্বন ডাই-অক্সাইডের সংমিশ্রণে তৈরি করা হয় পরিবেশবান্ধব এই জ্বালানি।

সাধারণ গ্যাসের মতোই প্রচলিত গ্যাস স্টেশন থেকে এই গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। একইভাবে আউডির অন্যান্য প্ল্যান্টেই তৈরি হচ্ছে ইথানল জ্বালানি। এ বছরের শেষের দিকে বাজারে বেশ কিছু নতুন গাড়ি ছাড়বে আউডি।

প্রাথমিকভাবে এসব গাড়ি অন্তত ৪০০ কিলোমিটার রাস্তা এই ই-ডিজেল ব্যবহার করে চলার মতো সক্ষমতা রাখবে বলে আউডির কর্তাব্যক্তিরা আভাস দিয়েছেন।

এ ছাড়া ২০২৫ সালের মধ্যে আউডি পুরোদমে ই-ডিজেল চালিত গাড়ির উৎপাদন শুরু করে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। এর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাণেরও পরিকল্পনা আছে তাদের।

তথ্যসুত্র: এনটিভি বিডি ডটকম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom