শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ মার্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ মার্চ


ইবি করেসপন্ডেন্ট

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ মার্চ। এর আগেই প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম শেষ করা হবে।

রোববার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মাহবুবুর জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ মার্চ থেকে শুরু হবে। এর আগেই ভর্তি সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, নিজ নিজ বিভাগ নিজেদের মতো করে শিক্ষার্থীদের বরণ করে নেবে। সেইসঙ্গে ক্লাস শুরু করে দেবে। আর অপেক্ষা নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুবিধাজনক সময়ে নবীনবরণ করে নেবে।

এ বছর ইবিতে আটটি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৯৫ আসনে শিক্ষার্থী ভর্তি হচ্ছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের চারটি মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শেষে তিনটি ইউনিটে এখনও ৪৬৮টি আসন খালি রয়েছে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর