শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

এইচএসসির ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত, টাকা জমা দেওয়া যাবে ৭ তারিখেও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৫৫ সময় দেখুন
এইচএসসির ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত, টাকা জমা দেওয়া যাবে ৭ তারিখেও


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২২ জুন এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শেষ হওয়ার কথা ছিল। তবে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এই সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। নির্ধারিত নতুন সময় অনুযায়ী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ ও ৭ জুলাই পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জুন পর্যন্ত ফরম পূরণের তারিখ ধার্য থাকলেও তা বাড়িয়ে ৬ জুলাই পর্যন্ত করা হয়েছে। নিবন্ধন ফি ৭ জুলাই জমা দেওয়া যাবে।

বোর্ড বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে হবে। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গেল ৮ জুন থেকে এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২২ জুন। বন্যার কারণে এই সময় দুই সপ্তাহ বাড়িয়ে ৬ জুলাই করা হয়েছে।

এইচএসসিতে এ বছর বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দুই হাজার ৩৩০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় নির্ধারণ করা হয়েছে এক হাজার ৭৭০ টাকা।

নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর কাছ থেকে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে মোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। কোনো অবস্থায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মহামারির কারণে চার মাস পিছিয়ে আগামী ২২ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে সরকার ইতোমধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছে। এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর