বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

এএএ ফাইন্যান্সের মাধ্যমে আইপিওতে আসছে পার্কওয়ে প্যাকেজিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
এএএ ফাইন্যান্সের মাধ্যমে আইপিওতে আসছে পার্কওয়ে প্যাকেজিং – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসবে ডিবিএল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি। কোম্পানিটির আইপিওর জন্য ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবে এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

জানা গেছে, পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি নির্ধারিত মূল্য (Fixed Price) পদ্ধতিতে পুঁজিবাজারে আসবে। কোম্পানিটি বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (৩০ জুন) ডিবিএল গ্রুপের প্রধান কার্যালয়ে পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি এবং এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি হয়েছে। ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার ও এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিএল গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারে একটি ব্লুচিপ কোম্পানি হিসেবে স্বীকৃত। কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর থেকে বিনিয়োগকারীদেরকে নিয়মিত ভাল লভ্যাংশ দিচ্ছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৪ পয়সা। ওই বছরের জন্য কোম্পানিটি শেযারহোল্ডারদেরকে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পার্কওয়ে প্যাকেজিং পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে এটি হবে ডিবিএল গ্রুপের তালিকাভুক্ত দ্বিতীয় কোম্পানি। এই গ্রুপের প্রথম কোম্পানি হিসেবে মতিন স্পিনিং মিলস লিমিটেড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

উল্লেখ, ডিবিএল গ্রুপ দেশের অন্যতম শীর্ষ একটি শিল্প গ্রুপ। গ্রুপটি বেশ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।প্যাকেজিং ছাড়াও গার্মেন্টস, টেক্সটাইল, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, আইসিটি এবং টেলিকমিউনিকেশন খাতে ব্যবসা করে আসছে ডিবিএল গ্রুপ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর