শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উসকে দিয়েছে: বাকের মজুমদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


জবি করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২৩:৪১

জবি: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেছেন, একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উসকে দিয়েছে। তারা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।’

মঙ্গলবার (১৮ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আয়োজিত গণইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অনেকে বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি দেখেছি জুলাই অভ্যুত্থানে শাহবাগে যে কয়টি মিছিল গেছে, তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো। তারা অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছে।’

প্রায় দেড় হাজার শিক্ষার্থীর এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ ছাড়া গণইফতারের আয়োজনে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতারা।

সারাবাংলা/এইচআই

আবু বাকের মজুমদার
জবি
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর