রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

এখন iPhone ইউজাররাও কল রেকর্ডিং করতে পারবেন! কল ট্রান্সক্রাইবও করা যাবে, দেখে নিন বিস্তারিত পদ্ধতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

iOS 18.1 ভার্সন আইফোনের কোন কোন মডেলে সাপোর্ট করবে? তারও তালিকা দিয়েছে অ্যাপল।

এতদিন অ্যান্ড্রয়েড ইউজাররাই একচেটিয়া এই সুবিধা পেতেন। এবার অ্যাপলও আনল। এখন থেকে কল রেকর্ডিং করতে পারবেন আইফোন ইউজাররাও। আইফোনের জন্য লেটেস্ট iOS 18.1 ভার্সন নিয়ে এসেছে অ্যাপল। এই ভার্সন আপডেট করলেই কল রেকর্ডিং করা যাবে। শুধু তাই নয়, চাইলে কল রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপশনও পেয়ে যাবেন ইউজার। তবে হ্যাঁ, লেটেস্ট iOS 18.1 ভার্সন সাপোর্ট করবে, এমন আইফোন থাকতে হবে।

iOS 18.1 ভার্সন আইফোনের কোন কোন মডেলে সাপোর্ট করবে? তারও তালিকা দিয়েছে অ্যাপল। সেগুলি হল – আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এসই (সেকেন্ড জেনারেশন বা তার পরবর্তী মডেল)

আরও পড়ুন: ভাইফোঁটায় মিষ্টি দোকানে দিতে হবে না লাইন! বাড়িতেই বানান সুজির দুর্দান্ত সন্দেশ, শিখে নিন রেসিপি

আইফোনে কল রেকর্ড করার পদ্ধতি: প্রথমে আইফোনের ফোন অ্যাপে গিয়ে কল করতে হবে। কলের সময় স্ক্রিনের উপরে বাম দিকে ‘Start Call Recording’ অপশন আসবে। এতে ক্লিক করলে দুজনের কাছেই অডিও নোটিস যাবে, যে কল রেকর্ড করা হচ্ছে। রেকর্ডিং বন্ধ করতে চাইলে ‘Stop’ বাটনে ক্লিক করতে হবে। ফোন কেটে দিলেও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। নোটস অ্যাপে ‘কল রেকর্ডিং’ নামে একটি ফোল্ডার রয়েছে। সেখানেই সমস্ত রেকর্ডিং জমা হয়।

কন ট্রান্সক্রাইব করার পদ্ধতি: প্রথমে আইফোনের নোট অ্যাপে যেতে হবে। এখানে কল রেকর্ডিং ফোল্ডার থেকে যে কোনও নোট বাছতে পারেন ইউজার। তারপর ‘ট্রান্সক্রিপ্ট’ অপশনে ক্লিক করতে হবে। আইফোনে নির্দিষ্ট কয়েকটি ভাষাই সাপোর্ট করে। ইউজার যদি সেই ভাষায় ট্রান্সক্রিপশন চান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ট্রান্সক্রিপশনে কথোপকথনের বক্তাকে আলাদা করে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: বলুন তো হাওড়া ব্রিজের বাংলা নাম কী? উত্তর দিতে কালঘাম ছুটেছে ৯৯% বাঙালির, আপনি জানেন তো

নির্দিষ্ট পয়েন্ট থেকে অডিও প্লে: ইউজার শুনতে চান এমন টেক্সট নির্বাচন করুন।

ট্রান্সক্রিপ্ট সার্চ: ‘More’ বোতামে ট্যাপ করে ‘Find in Transcript’-এ ট্যাপ করতে হবে।

ট্রান্সক্রিপ্ট কপি: ‘More’ বোতামে ট্যাপ করে ‘Add Transcript to Note’ অথবা ‘Copy Transcript’ করতে হবে।

অডিও রেকর্ডিং সেভ বা ডিলিট: ‘More’ বোতামে ট্যাপ করলে সেভ অপশন আসবে। উল্লেখ্য, অডিও রেকর্ডিং ডিলিট করলে ট্রান্সক্রিপ্টও ডিলিট হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/

এখন iPhone ইউজাররাও কল রেকর্ডিং করতে পারবেন! কল ট্রান্সক্রাইবও করা যাবে, দেখে নিন বিস্তারিত পদ্ধতি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর