শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32

এসআইবিএলের প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
এসআইবিএলের প্রথম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ সোমবার (২৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির একক ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।

আলোচিত সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ঋণাত্মক ১২ টাকা ৭০ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ঋণাত্মক ১২ টাকা ৭০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময় সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১১ পয়সা।

আর ৩১ মার্চ, ২০২১ তারিখে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ০৬ পয়সা।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি ৮ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৭৯৩ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯৩ কোটি ৮০ লাখ ৮ হাজার ৪২৪টি। এর মধ্যে ৩০ দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৯ দশমিক ৪৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom