শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত বাংলাদেশি শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২২ সময় দেখুন
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত বাংলাদেশি শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান  কর্মসূচি।

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত প্রায় ১ হাজার ২৫০ জন শিক্ষক আজ কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। হঠাৎ করে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তারা এ আন্দোলনে নামে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকরা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে চাকরিতে পুনর্বহাল না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে স্থানীয় প্রশাসন, ইউনিসেফ, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে শিক্ষকদের প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে চাকরিচ্যুত শিক্ষকদের দাবির বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

শিক্ষকরা জানান, দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে আবারও কঠোর আন্দোলনে নামবেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর