শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী

করোনার টিকা অগ্রাধিকার তালিকায় আইনজীবীরা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৮৫ সময় দেখুন
করোনার টিকা অগ্রাধিকার তালিকায় আইনজীবীরা – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : করোনাভাইরাসের টিকা পেতে অগ্রাধিকারের জন্য দেশের সব আইনজীবীদের তালিকাভুক্ত করতে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বরাবর এ চিঠি দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর, এইচআইএস অ্যান্ড ই হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান।

গত ৩০ জুন এক আদেশে করোনা ভাইরাসের টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় (সুরক্ষা অ্যাপস) অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাইকোর্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ‘উপরিউক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারিতে আইনপেশায় নিয়োজিত আইনজীবীরা কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি নিয়ে আইনসেবা ও পরামর্শ কার্যক্রম চালু রেখেছেন। নিরবচ্ছিন্ন আইনসেবা কার্যক্রম চালু রাখতে সব আইনজীবীর টিকাদানের আওতায় আনা আবশ্যক। যেসব আইনজীবী এখনো সুরক্ষা সিস্টেমে রেজিস্ট্রেশন করেননি অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের জন্য তাদের সুরক্ষা সিস্টেমে রেজিস্ট্রেশন করা প্রয়োজন। রেজিস্ট্রেশনের আগে তাদের সুরক্ষা সিস্টেমে হোয়াইটলিস্টিং করা আবশ্যক। এমতাবস্থায় তালিকা প্রণয়নের জন্য আপনার আওতাধীন সব রেজিস্টার্ড আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত ছক মোতাবেক নিম্ন লিখিত ই-মেইলে এক্সেল ফরমেটে ঘরশড়ংয ঋড়হঃ-এ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

করোনা টিকার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন আইনজীবী মো. আবু তালেব। এ রিটে গত ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৩০ জুন রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর