শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

কারাগারে বন্দির আত্মহত্যা: এক কারারক্ষী প্রত্যাহার, দু’জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১০১ সময় দেখুন
কারাগারে বন্দির আত্মহত্যা: এক কারারক্ষী প্রত্যাহার, দু’জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ড প্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। তবে, কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভিতরে আত্নহত্যার চেষ্টা করে ওই কয়েদী। এক ঘটনায় এক কারারক্ষী প্রত্যাহার ও দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

নিহত কয়েদী নজরুল ইসলাম (৩০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, সে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে হাই সিকিউরিটি কারাগারে ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কারাবন্দী ওই কয়েদী। কারাকর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন। নজরুল ইসলামের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ২০১৭ সালে ৩৬৪/৩০২/২০১ দন্ডবিধি মামলা ছিল।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, এঘটনায় রফিকুল ইসলাম নামে এক কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আরও দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর