বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯ পিচ ইয়াবাসহ নারী আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৭২ সময় দেখুন
কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯ পিচ ইয়াবাসহ নারী আটক – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষী। আটকৃত রানী বেগম (৪৫), যশোর জেলার বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।

কারা সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময়। ডিউটিরত মহিলা কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিচ ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে নারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় সোপর্দ করেন।

কোনাবাড়ী থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটকৃত রানী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সাথে দেখা করতে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়ের কাছে পৌছানোর জন্য নিয়ে যাচ্ছিল।

আটককৃত ওই নারী ২ মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় ওই নারীর বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর