সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কাশিমাড়ীতে লবণ সহিষ্ণু ২০২ কেজি ধানবীজ বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
কাশিমাড়ীতে লবণ সহিষ্ণু ২০২ কেজি ধানবীজ বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা:

আজ (৫ জুলাই) মঙ্গলবার সকালে কাঁঠালবাড়িয়া এ জি মাধ্যমিক বিদ্যারয়ে লিডার্স এর সহযোগিতায় ২০২ জন কৃষকের মাঝে ২০২০ কেজি লবণ সহিষ্ণু ধানবীজ বিতরণ করা হয়েছে।
লিডার্স এর কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী আনিছুরজামান আনিচ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ সামছুর রহমান, ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ আঃ বারী প্রমূখ।
জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবার অনিয়মিত বৃষ্টিপাতের কারনে সেচের পানির স্বল্পতা রয়েছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষিকে টেকসই করার লক্ষ্যে লিডার্স লবণ ও খরা সহনশীল ধানবীজে ভর্তুকি প্রদান করে কৃষকদের লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।
প্রধান অতিথি বলেন, লবণ সহিষ্ণু ধান ও সবজি চাষে আরও কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগের চেয়ে লবণাক্ততা বেড়েছে। সকলকে এই লবণ সহিষ্ণু ধান বীজ চাষ করার অভ্যাস গড়ে তোলার অনুরোধ করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর