শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুবি প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫০ সময় দেখুন
কুবি প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

  • কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ শওকত আলী।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান তনয়ের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হাসান রিফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী, কলা ও মানবিক অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাঈমুল হুদা। এছাড়া, উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অতিথি শিক্ষক আতিকুজ্জামান, কুবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনটির সদস্যবৃন্দ।

উক্ত আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আমরা রোজার মাসে রোজা রাখি, আমাদের সামনে পানি থাকে খাবার থাকে কিন্তু আমরা সেগুলো গ্রহণ করি না। এটি মূলত আমাদের তাক্বওয়ার শিক্ষা দেয়। আমরা সকলে তাক্বওয়া অর্জন করবো সে কামনা করছি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে ধন্যবাদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্যে।’

কুবি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত বলেন, ‘সবাইকে ধন্যবাদ আমাদের দাওয়াত গ্রহণ করে এখানে আসার জন্য। আমাদের আরও বৃহৎ পরিকল্পনা ছিলো কিন্তু প্রায় সকল ব্যাচ এবং বিভাগে পরীক্ষা চলমান থাকায় তেমনভাবে করতে পারিনি। তবে তাও আপনারা আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা। আশা করি আপনাদের এভাবেই প্রেস ক্লাবের সাথে পাবো।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর