সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কুবিতে ৯০ টি আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৫ সময় দেখুন
কুবিতে ৯০ টি আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল ২৭ অক্টোবর। এখনো সাধারণ ১০৩০ টি আসনের মধ্যে ৬৫ টি এবং কোটার ৫৬ টি আসনের মধ্যে ২৫ টিসহ মোট ৯০ টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।

তিনি বলেন, সাধারণ ১০৩০ টি আসনের মধ্যে ৬৫ টি এবং কোটায় আমরা এবার ৫৬ টি আসনের বরাদ্দ দিয়েছিলাম। সেখান থেকে ২৫ টি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, “সকল বিভাগই একযোগে ক্লাস শুরু করবে এবং তাদের স্ব স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে।”
এছাড়া সীট খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া, বি ইউনিটের ০৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলেছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর