শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুবি’র উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে আনসার ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৮ সময় দেখুন
কুবি’র উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে আনসার ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ক্যাম্পাসের আনসার, এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ডিউটিরত আনসার এবং ক্যাম্পাস গেইটের সামনে অটো, সিএনজি ড্রাইভার, এতিমখানার ছাত্র ও অসহায় পরিবারের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, “উত্তরবঙ্গ ছাত্র পরিষদ সর্বদা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সংযুক্ত রেখে আসছে। এটি শুধু উত্তরবঙ্গ কেন্দ্রিক নয়, বরং বিভিন্ন সামাজিক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আজ ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ’-এর উদ্যোগে অসহায় ও রোজাদারদের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়। ইনশাআল্লাহ, আমাদের এই কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে চলতে থাকবে।”

উত্তর বঙ্গ ছাত্রপরিষদের সভাপতি নাঈম আহমেদ বলেন,’কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন “উত্তরবঙ্গ ছাত্র পরিষদ” থেকে আমরা সর্বদাই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা তিন দিন ব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এতিম খানায় এবং ক্যাম্পাসের আশপাশের মানুষের মাঝে ইফাতার সামগ্রী বিতরন করেছি।’

উত্তর বঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, “উত্তর বঙ্গ ছাত্র পরিষদ” ১৯ টি জেলা নিয়ে গঠিত যেটা একটা পরিবার। আজ এই পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আনসার ও ক্যাম্পাসের আশেপাশে রোজাদার দের মাঝে ইফতার উপহার তুলে দেওয়া হয়। এরকম কাজ সর্বদা চলমান থাকুক।’

উত্তর বঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, ‘উত্তর বঙ্গ ছাত্র পরিষদ’ এর পক্ষ থেকে যথাক্রমে তিন দিনব্যাপী ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশে আনসার, অসহায় পরিবার এবং এতিমখানায় ইফতার উপহার বিতরণ করা হয়েছে। উত্তরবঙ্গের ছাত্রদের এরকম সমাজসেবামূলক কার্যক্রম চলমান থাকুক এটাই আমাদের চাওয়া। শিক্ষক হিসেবে এরকম সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে আমরা আমাদের ছাত্রদের পাশে আছি এবং থাকবো।’

উল্লেখ্য, গত তিনদিন যাবৎ এই সংগঠন ডিউটিরত আনসার, অটো-সিএনজি ড্রাইভার, মাদরাসার শিক্ষার্থী, অসহায়দের বাড়িতে গিয়ে মোট ৩৮০ প্যাকেট খাবার বিতরণ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর