সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কুবির প্রশাসনিক পদে সাত নতুন মুখ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
কুবির প্রশাসনিক পদে সাত নতুন মুখ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনে হল প্রাধ্যক্ষ, হাউজ টিউটর, সহকারী প্রক্টর পদে মোট সাতজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

অফিস আদেশ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। এছাড়া একই হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং গণিত বিভাগের প্রভাষক মাহিনুর আক্তার।

এছাড়া প্রক্টরিয়াল বডিতে অন্তর্ভুক্ত চার সহকারী প্রক্টর হলেন― গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

তার প্রত্যেকে তাদের পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর