শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুবির বাংলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২০ সময় দেখুন
কুবির বাংলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) বাংলা বিভাগের উদ্যোগ ভাষা–সাহিত্য পরিষদের সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, ড. কামরুন নাহার শীলা, ড. সুমাইয়া আফরিন সানি, ড. নাহিদা বেগম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক গোলাম মাহমুদ পাভেল সহ বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।

ইফতারে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘রমজান মাসের ইফতার করা ফজিলতপূর্ণ একটি কাজ। সবাই পরিবারের সঙ্গে ইফতার করতে চায়। কিন্তু শিক্ষার্থীরা অনেকেই ক্লাস-পরীক্ষার জন্য বাড়ি যেতে পারে না, আমরাও কর্মস্থলে অবস্থান করি। সেজন্য বিভাগের পক্ষ থেকে বাংলা পরিবারের সবাইকে নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন। পরিবার থেকে দূরে থেকে শিক্ষার্থীরা কিছুটা হলেও পরিবারকে অনুভব করতে পারবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর