কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিভাগীয় বিতর্ক সংগঠন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশন’র ২০২৪-২৫ সালের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সীমান্ত মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ফাহিম।
বৃহস্পতিবার (২৬ই সেপ্টেম্বর ) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ এমদাদুল হক ও সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শারমিন আক্তার কেয়া ও সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মেজবাহ উদ্দিন, মোঃ সাইদুল হাসান ও জুহায়ের আনান লাজিম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন মেহেদী হাসান, আব্দুল্লাহ আল সায়েম ও এহসানুল হক। এছাড়াও, নবগঠিত আট সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিকে পরবর্তী দশ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র-উপদেষ্টা সহকারী অধ্যাপক তমা সাহা বলেন, যাত্রার শুরু থেকেই আমাদের বিভাগীয় এই বিতর্ক সংগঠন বেশ ভালো ভাবেই সাংগঠনিকভাবে কার্যক্রম চালিয়ে আসছে। যারা দায়িত্বশীল ভাবে সংগঠন সামলেছেন সকলকে ধন্যবাদ। আমি আশা করি একদিন এই সংগঠনের বিতার্কিকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়াবে। এছাড়াও, নতুন যারা দায়িত্বে আসছেন আপনারা বিতর্কে ইংরেজি টাকে যুক্ত করতে চেষ্টা করবেন। আমরা সকল প্রকার সহযোগিতা নিয়ে আগের মতই পাশে থাকব।
সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: এমদাদুল হক বলেন, বিতর্কাঙ্গন হলো সুসংগঠিত ও যৌক্তিক চিন্তার মুক্ত প্রকাশের স্থান। সংগঠনের নেতৃত্বে যারা এসছেন তাদের প্রতি উপদেশ থাকবে বিতর্ক বিষয়টাকে বিভাগীয় শিক্ষার্থীদের নিকট গ্রহনযোগ্য করে তোলার চেষ্টা করবেন যেন ভালো বিতার্কিক তৈরী হতে পারে এখান থেকে। বিতর্ক জীবনঘনিষ্ঠ একটা বিষয়, পড়াশোনার পরও ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবন সব স্থানে এর কোন বিকল্প নেই কেননা বিতর্ক করতে হলে পড়াশোনা করতে হয় জ্ঞানার্জন করতে হয় এবং এজন্যই বিতর্ক জীবনঘনিষ্ঠ। সকলের প্রতি শুভকামনা থাকবে, বিভাগ সবসময়ই সংগঠনের পাশে ছিল সামনেও থাকবে।
এছাড়া কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি সাদিয়া আফরিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশন সাবেক সভাপতি শারমিন আক্তার কেয়া, সাবেক সাধারণ সম্পাদক মো: সায়েদুল ইসলাম চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্য। আন্তঃব্যাচ বিতর্ক উৎসব-২০২৪ এর চ্যাম্পিয়ন টিম চেকমেট, রানার্স আপ টিম অদম্য ১৬ ও ২য় রানারআপ টিম ফিন্যান্সিয়াল নিন্জাস এর সদস্য ও সংগঠনের বিতার্কিক সহ বিভাগীয় অন্যান্য শিক্ষার্থীরা।