শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব তাবরিজ-শাহরিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন
কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব তাবরিজ-শাহরিয়ার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসের তাবরিজ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।

সংগঠনটির নতুন দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বলেন, ‘চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদের জন্য মনোনীত হওয়া আমার জন্য এক বিশাল অর্জন এবং অনুপ্রেরণার উৎস। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে এবং আগামী দিনে সমাজ ও সংগঠনের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করবে। সবশেষে, আমি প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাবো এবং আমাদের আঞ্চলিক সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।’

সংগঠনটির সভাপতি শামসের তাবরিজ চৌধুরী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। এ মহান দায়িত্ব শুধুমাত্র পদপ্রাপ্তদের নয় সকল সদস্যদেরও। বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও সকল বড় ভাইবোন ও ছোট ভাই বোন সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ দায়িত্বে সবার সহযোগিতা কামনা করছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর