শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬০ সময় দেখুন
কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার: “টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য” এ
প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবস
পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের
আয়োজনে শোভাযাত্রা ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে (৮ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী উপজেলা
প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা
বের করা হয়, শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা
নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ
সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান আব্দুল মান্নান খাঁন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার
মিনা ও উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা নীলা। অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের আমলে নারীদের যে অগ্রগতি ও নারীর
ক্ষমতায়নে যে অভাবনীয় সফলতা এসেছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ভুয়সী প্রশংসা করেন। নারীবাদী সংগঠন গুলোকে নারী অধিকার
সম্পর্কে আরো সচেতন হওয়ার আহবান জানান।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ,
সাংবাদিকবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর