বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কুমারখালীতে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের আম্মার ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৯২ সময় দেখুন
কুমারখালীতে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের আম্মার ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

জাকের আরী শুভ, কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথ ‘র আম্মা মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগম এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মাইটিভির কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকার পরিচালিত সেরকান্দি উম্মুলকুরা ইসলামিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকেই মরহুমার রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলওয়াত করেন। কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। এসময় মাইটিভির কুমারখালী প্রতিনিধি, ক্যামেরা পার্সন, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর