শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে

কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে শোকজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১২ সময় দেখুন
কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে শোকজ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শওকতুল ইসলাম শকু-কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। গত ১৬ই জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার অফিস সেক্রেটারি আতিকুর রহমান গত ১৫ জানুয়ারি কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, ভোটগ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পূর্বেই এ ধরনের প্রচারণা চালানো ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৫’ এর ৩ এবং ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিভিল জজ) মো. ইয়াসিন ফারুক স্বাক্ষরিত ওই নোটিশে অভিযুক্ত প্রার্থীকে আগামী ১৯যে জানুয়ারি (সোমবার) বিকেল ৩টার মধ্যে কুলাউড়া সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোর অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হবে না, তা উক্ত সময়ের মধ্যে স্পষ্ট করতে বলা হয়েছে।

একইসাথে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জকেও নির্দেশ প্রদান করেছে কমিটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom