সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

কৃষিপণ্য পরিবহনের জন্য খুলনা-ঢাকা রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪০ সময় দেখুন


মো. ইকবাল হোসেন, খুলনা প্রতিনিধি ::

পরিবহন খরচ কমানোর পাশাপাশি সড়ক পথে চাপ কমানোর লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল আজ খুলনা-ঢাকা রুটে একটি ‘বিশেষ কৃষি-পণ্য ট্রেন’ চালু করেছে। রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস আজ সকালে ট্রেনটির কার্যক্রম উদ্বোধন করেন। ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০:১৫ টায় ছেড়ে গিয়ে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং ঈশ্বরদী সহ ১৫টি স্টেশনে বিরতি দিয়ে রাত ১০:৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটির কার্যক্রম উদ্বোধনকালে সুজিত কুমার বিশ্বাস বলেন, কৃষিপণ্যের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে সরকার সপ্তাহে তিন দিন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে রাজধানী পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, কৃষক ও ব্যবসায়ীরা কম খরচে ও কম সময়ে রিফ্রিজিং বগির মাধ্যমে নিরাপদে কৃষিপণ্য পরিবহন করতে পারবে। সাতটি লাগেজ ভ্যান নিয়ে গঠিত এই ট্রেনটির ১২০ টন কৃষিপণ্য বহনের সুবিধা থাকবে।

কৃষিপণ্য ছাড়াও বিশেষ ট্রেনে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে  জানিয়ে তিনি বলেন, খুলনা থেকে বিশেষ ট্রেনে ঢাকায় এক কেজি পণ্য পরিবহন করতে ব্যবসায়ীদের মাত্র ১ টাকা ৪৭ পয়সা খরচ হবে।

ট্রেনটি মঙ্গলবার খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন, বৃহস্পতিবার পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন এবং শনিবার রহনপুর স্টেশন থেকে কৃষি ও অন্যান্য পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর