বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

খাগড়াছড়ি রামগড় পৌরসভা সোনাইপুল বাজারে জননী ফার্মেসী অভিযান – ৪ লক্ষ টাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ – জরিমানা ৫০ হাজার টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন
খাগড়াছড়ি রামগড় পৌরসভা সোনাইপুল বাজারে জননী ফার্মেসী অভিযান – ৪ লক্ষ টাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ –  জরিমানা ৫০ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ি রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জননী মেডিকেল হল এর স্বত্বাধিকারী নুর হোসেনকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ফার্মেসীতে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জননী ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে কিনা চেক করতে গিয়ে এক বিরল অভিজ্ঞতার সম্মুখীন আমরা । দোকানের অধিকাংশ ঔষধের মেয়াদ নেই, অধিকাংশ ঔষধের মেয়াদ ২০২০/ ২০২২/২০২৩ সালে শেষ হয়ে গিয়েছে। এমনকি অনেকগুলো ঔষধের মেয়াদ আজ থেকে প্রায় ০৭ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ শেষ হয়ে গিয়েছে। উক্ত ফার্মেসীর স্বত্তাধিকারীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ে রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সমূহ জব্দ করা হয়। এসব ঔষুধের আনুমানিক বাজারমুল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।

এসময় অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুবায়েত হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াস চাকমা, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা সহ বাজার কমিটি উপস্থিত ছিলেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, জনস্বার্থে উপজেলার যে কোন স্থানে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর