শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

খিলগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
খিলগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর খিলগাঁও থানাধীন সি-ব্লক খেলার মাঠ এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ বিল্লাল হোসেন (৩২)কে গ্রেফতার করে (র‌্যাব-৩)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে খিলগাঁও থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর