শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


ইবি করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৬:৩৪

ইবি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়।

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ ছাড়া জাতিসংঘ ও ইসলামী সহযোগী সংস্থাকে (ওআইসি) প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে বের হয়ে আসার আহ্বান জানানো হয়।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আজকে আমরা মুসলমান হিসেবে অনেক বেশি লজ্জিত। ফিলিস্তিনে আমাদের ভাই, বোন, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অথচ আমরা মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারছি না। যে মুসলমানদের এক দেহের মতো থাকার কথা, আজ তারা বিভিন্ন ভাগে বিভক্ত। মুসলমানদের এমন অবস্থা হয়েছে, গাজায় হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরও তাদের বিবেকের কড়া নড়ছে না।

তারা আরও বলেন, মুসলমানদের আর বিভক্ত থাকার দিন নেই। আমরা যত বেশি বিভক্ত হবো আমাদের বিরোধী শক্তি তত বেশি শক্তিশালী হবে। আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাবে। আর পুরো মুসলিম জাতি যদি এক হয়ে হুংকার দেওয়া যায়, তাহলে শুধু নেতানিয়াহু নয় পুরো ইসলামবিরোধী শক্তির মসনদ ভেঙে যাবে। বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ান এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করুন।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা বলি বিগত ১৬ বছর আমরা ফ্যাসিজমের মধ্যে ছিলাম। ৫ আগস্ট মুক্ত হয়েছি। কিন্তু যেখানে গাজার মুসলমানেরা ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না, আজানের ধ্বনি শুনতে পারে না। সেখানে যদি আমরা নিজেদের স্বাধীন ভাবি তাহলে সেটা আমাদের মুসলমান পরিচয় এর সঙ্গে গাদ্দারি হবে। সুতরাং পুরো বিশ্ব বিবেককে এবং যারা নিজেদেরকে মানবতার পতাকাবাহী হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে গাজার মানুষদের পাশে দাঁড়ান।

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ওআইসিকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন, যারা মানবতার কথা বলে তারাই আজ বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। ইজরায়েলি বাহিনীর বর্বর আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। অথচ জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। তারা মানবাধিকারের কথা বলে শুধু মুখে ফেনা তোলেন, অথচ কার্যক্ষেত্রে কোনো ভূমিকা নেই। আর ওআইসি শব্দটা মুখে নিতেও আজ আমাদের লজ্জা হয়। ওআইসি গঠিত হয়েছিল মুসলামনদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আজ ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার পরও তারা নিশ্চুপ হয়ে বসে আছে। জাতিসংঘ, ওআইসিসহ এসব তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোকে বলতে চাই, আপনারা যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে না পারেন তাহলে কার্যক্রম বাদ দেন।

সারাবাংলা/এইচআই

ইবি
গাঁজা
গাজা-ইসরাইল সংঘাত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর