বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

গাজীপুর সাংবাদিক হত্যার প্রতিবাদে ফেনীর সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
গাজীপুর সাংবাদিক হত্যার প্রতিবাদে  ফেনীর সাংবাদিক  ইউনিয়ন মানববন্ধন

বিশেষ প্রতিনিধি

গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মম করে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী। শনিবার সকালে ফেনী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি ইয়াছিন সুমন সঞ্চালনায় মানববন্ধন শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়া শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া।

আরো বক্তব্য বাংলাভিশন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালধার, আমার বার্তার প্রতিনিধি সাঈদ খান, এস.এ টিভির প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল হাসান লিটন, এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, আইনজীবি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ ও খুরশীদ আলম, খেলাফত মজলিস জেলার সহ-সভাপতি মাইন উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, গণ-অধিকার পরিষদ ফেনীর সদস্য সচিব মোঃ রেজাউল করিম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্র আন্দোলন ফেনীর সহ-সভাপতি নাদের চৌধুরী, নিরাপদ সড়ক ফেনীর সভাপতি জিয়া উদ্দিন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন- চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্লাহ, জিটিভির প্রতিনিধি জসিম ফরায়েজী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী, নবচেতনা প্রতিনিধি সাহেদ চৌধুরী, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াস সোহাগ, লাখোকন্ঠের প্রতিনিধি মোঃ ইসমাইল, গণকন্ঠের প্রতিনিধি ইয়াছিন আরাফাত মজুমদার, ভোরের আকাশের প্রতিনিধি তানজিদ শুভ, ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি মেহেরাব হোসেন মেহেদী, ফেনী সমাচার প্রতিনিধি এম. কাওছার, ভোরের আওয়াজ প্রতিনিধি শাহাদাত সাজু, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ হারুন, সোনালী কন্ঠের প্রতিনিধি তানভীর চৌধুরী, নয়াপয়াগমের প্রতিনিধি ফখরুল ইসলাম, আমার ফেনীর প্রতিনিধি কামরুল হাসান নিরব, অনলাইন ফেনীর প্রান্তরের প্রতিনিধি সিরাজুল হক টিপু, বাংলা প্রেসের প্রকাশক আবু দারদা মানু, দেশের পত্রের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ফেনীর শক্তির প্রতিনিধি ওমর ফারুক, একুশে সংবাদের আবদুল্লাহ নোমান ও সংবাদকর্মী এস.এস খোকন’সহ আরো অনেকেই।

উপস্থিত বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর