বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

গাজীপুরে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ সময় দেখুন
গাজীপুরে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ভাসন এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ ইমরান হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গাজীপুর মহানগরীর ভাসন থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ ইমরান হোসেন (২৫)কে গ্রেফতার করে র‌্যাব-৩

রোববার (২৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী নওগাঁ জেলার মান্দা থানার ০২/১২/২০২২ তারিখের একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর