বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

গাজীপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
গাজীপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ‌‌র‍্যাব -১। শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোঃ নাজমুল হাসান(৩০) গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর এলাকার আব্দুল করিমের ছেলে।

র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানীর কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ২৭ জুন দিবাগত মধ্যরাতে দায়ের করা গণধর্ষণ মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল হাসান ইন্দ্রপুর এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে রাত ১০টার দিকে ইন্দ্রপুরে তাদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, মামলার বাদি গণধর্ষণের শিকার সাতক্ষীরার এই তরুণী (১৯) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে এক পোশাক কারখানায় চাকুরি করেন। মাস তিনেক আগে গ্রামের বাড়ি থেকে শ্রীপুরের বাসায় ফেরার পথে বাসে সাগরের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। সে সুবাদে গত ২৭ জুন তরুণী বাঘের বাজার বাসস্ট্যান্ডে সাগরের সঙ্গে দেখা করতে যান। সাগর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেড়ানোর কথা বলে নিয়ে যান। পরে কিছু বুঝে ওঠার আগে সাফারি পার্কের পাশে ইন্দ্রপুর এলাকায় এক নারীর বাসায় নিয়ে সাগরসহ তিনজন তাকে ধর্ষণ করেন। পরে ২৭জুন দিবাগত মধ্য রাতে এ ব্যাপারে ভিক্টিম বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়েরের পর প্রধান আসামি পরিবহন শ্রমিক সাগর শেখকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অন্য আসামিদের সঙ্গে নাজমুলও পলাতক ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর