শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২২০ সময় দেখুন
গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোগ্রাম সাকুরা গ্রামে জমি জামা নিয়ে শত্রুতার জেরে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে পিয়ারুল ইসলাম কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত ২ মার্চ সন্ধা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আজাদের স্ত্রী আনজেরা বেগম গোদাগাড়ী মডেল থানায় ৫ জনকে আসামী করে শনিবার মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার মামলার ১ নং আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানান গেছে, গোদাগাড়ী উপজেলার গোগ্রাম সাকুরা গ্রামের মৃত আইযুব আলীর ছেলে আব্দুর রহিম, আব্দুর সাত্তার ও মৃত আয়েজ উদ্দিনের ছেলে গাফফার, রহিমের ছেলে কাশেম, গাফফারের ছেলে খাইরুল ইসলামের সাথে দর্ীঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলছিলো প্রতিবেশী আজাদের সাথে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ২ মার্চ সন্ধা ৭ টার দিকে গোগ্রাম সাকুরা গ্রামের সেলিমের মুদিখানার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন আজাদ ও তার ছেলে পিয়ারুল। এসময় তাদের পথ রোধ করে গালাগালি শুরু করে প্রতিপক্ষ মৃত আইযুব আলীর ছেলে আব্দুর রহিম। এসময় আজাদের ছেলে পিয়ারুল প্রতিবাদ করলে। আব্দুর রহিম তাদের আজাদ ও পিয়ারুলকে কে পিটিয়ে হত্যা করার হুকুম দেয় তার ভাই আব্দুর সাত্তারকে। হুকুম পেয়ে মৃত আয়েজ উদ্দিনের ছেলে গাফফার, রহিমের ছেলে কাশেম, গাফফারের ছেলে খাইরুল ইসলাম লোহার রড, হাসুয়া দিয়ে হত্যার উদ্যেশে আজাদ ও তার ছেলে পিয়ারুল কে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

লোহার রডের ও হাসুয়ার কোপে গুরুতর জখম হয়ে বাবা ও ছেলে মাটিতে পড়ে যায়। পরে স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে গোদাগাড়ী স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। আজাদের হাত ভেঙ্গে গেছে ও পিয়ারুলের চোখের নিচে হাসুয়ার কোপে গুরুতর জখম হয়েছে বলে জানান কর্মরত চিকিৎসক।

এ বিষয় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার ১ নং আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর